Preloader
img

Professional Graphic Design Course

Course Description

প্রতিদিন আমরা সোশ্যাল মিডিয়া, ওয়েবসাইট, পোস্টার, লোগো বা বিজ্ঞাপন- সব জায়গায় দেখি রঙ, ফন্ট ও সৃজনশীল ডিজাইনের নানা কাজ।

এই সৃজনশীলতার  পেছনে আছে Graphic Design, যা একটি ব্র্যান্ড, ব্যবসা বা আইডিয়াকে চোখে পড়ার মতো করে তুলে ধরে। আজকের ডিজিটাল যুগে প্রতিটি ব্যবসারই একজন creative designer দরকার — এবং এই কোর্সটি সেই দারুণ সুযোগ তৈরি করে দেবে আপনার জন্য! এই গ্রাফিক ডিজাইন কোর্সটি এমনভাবে সাজানো হয়েছে, যাতে একজন শিক্ষার্থী ধাপে ধাপে একজন দক্ষ গ্রাফিক ডিজাইনার হিসেবে নিজেকে গড়ে তুলতে পারে। পুরো কোর্সটাই অনলাইনে— তাই ঘরে বসেই শেষ করতে পারবেন।

সময় বা জায়গার বাঁধা নেই, নিজের সুবিধামতো যেখান থেকেই খুশি ক্লাস করতে পারবেন।

 

কোর্সটি যেভাবে সাজানো হয়েছে:

১.  ১৬টি অনলাইন লাইভ ক্লাস: মেন্টরের সাথে সরাসরি ইন্টারেক্টিভ সেশনে ক্লাস করবেন।

৩.  লাইফ টাইম সাপোর্ট: একটি ফেসবুক গ্রূপের মাধ্যমে প্র্যাকটিস করতে পারবেন। কোর্স শেষেও আপনার ডিজাইন সংক্রান্ত যেকোনো সমস্যা সমাধানে হক একাডেমী সবসময় পাশে থাকবে।

৪.  ক্লাস রেকর্ডিং প্রদান: প্রতিটি ক্লাস শেষে রেকর্ডেড ভিডিও দেওয়া হবে, যাতে আপনি যেকোনো সময় দেখে অনুশীলন করতে পারেন।

৫.  ক্লাস শেষে এসাইনমেন্ট: শেখা বিষয়গুলো যাচাই করার জন্য প্র্যাকটিক্যাল প্রজেক্ট বেইজড কাজ দেওয়া হবে।

৬.  সার্টিফিকেট: সফলভাবে কোর্স সম্পন্ন করার পর একটি পেশাদার সার্টিফিকেট যা আপনার স্কিল এবং সিভিকে আরও শক্তিশালী করবে।

 

কোর্সে কী কী শিখবেন? (কোর্স আউটলাইন):

১। গ্রাফিক ডিজাইন কি? গ্রাফিক ডিজাইন সম্পর্কে Basic ধারণা পাবেন।

২। Adobe Illustrator and Adobe Photoshop এর সব টুলস গুলো শিখানো হবে

৩। Canva দিয়ে কিভাবে ডিজাইন করা যায় তা নিয়ে দুইটা ক্লাস থাকবে।

৪। Colour Theory & Typography শিখতে পারবেন।

৫। ব্যানার, পোস্টার ও ফ্লায়ার ডিজাইন শিখতে পারবেন।

৬। সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করা।

৭। বিজনেস কার্ড ও প্রিন্ট ডিজাইন

৮। Creative ডিজাইন আইডিয়া তৈরি করতে পারবেন।                                                                                        

৯ মার্কেটপ্লেসে একাউন্ট তৈরি করা (Fiverr, Upwork and others)

আমাদের কারিকুলাম পেইজে আরো বিস্তারিত ভাবে বলে হয়েছে। সেটাও দেখে আসতে পারেন।

 

কোর্সটি কাদের জন্য? (Who Should Enroll?)

১। একদম নতুন যারা গ্রাফিক ডিজাইন শিখতে চান তাদের জন্য এই কোর্সটি হতে পারে একটি দারুন সুযোগ।

২। তাছাড়াও (Students, Job holders, freelancer) যে যেই Profession এই থাকুক না কেন সবাই এ কোর্সটি করতে পারবেন।

৩। যারা অনলাইনে ইনকাম করতে আগ্রহী তাদের জন্য এই কোর্সটি উপযুক্ত।

৪। সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েশনে যারা আগ্রহী তাদের জন্য।

এটি শুধুমাত্র শিক্ষার্থীদের জন্য নয়, সব পেশাদার মানুষের জন্য উপযোগী করে ডিজাইন করা হয়েছে।

 

অনলাইন ক্লাসে যোগ দিতে আপনার যা প্রয়োজন হবে:

অনলাইন লাইভ ক্লাস করার জন্য একটি স্মার্টফোন অথবা কম্পিউটার এবং ইন্টারনেট সংযোগ।

গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করার জন্য ল্যাপটপ প্রয়োজন।

 

সচরাচর জিজ্ঞাসিত প্রশ্নাবলী (FAQ)

১.  আপনাদের লোকেশন কোথায়? কোর্স কোথায় হবে?

উত্তর: এটি সম্পূর্ণ একটি অনলাইন লাইভ কোর্স। আপনি বাসায় বসে অনলাইনে কোর্সটি করতে পারবেন। 

২.  কোর্সটি কে করাবেন? 

উত্তর: কোর্সটি করাবেন রাশেদ হোসেন। তিনি ৪ বছরেরও বেশি সময় ধরে গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করছেন ও শিখাচ্ছেন।

৩.  আমার তো কম্পিউটার নেই আমি কি কোর্সটি করতে পারবো? 

উত্তর: গ্রাফিক ডিজাইন শিখতে হলে আপনার একটি কম্পিউটার অথবা ল্যাপটপ প্রয়োজন হবে।

৪.  ক্লাসের রেকর্ডিং ভিডিও কি দেওয়া হবে? 

উত্তর: হ্যাঁ, অবশ্যই দেওয়া হবে। প্রত্যেকটি লাইভ ক্লাস শেষে ক্লাসের রেকর্ডিং ভিডিও আপনাদের প্রদান করা হবে, যাতে আপনারা যেকোনো সময় দেখে অনুশীলন করতে পারেন

৪. কোর্সটি কবে থেকে শুরু হবে? 

উত্তর: কোর্সটি শুরু হবে ০১ জানুয়ারি ২০২৬ থেকে। 

৫. ক্লাস চলাকালীন বা কোর্সের পরবর্তীতে সাপোর্ট কিভাবে পাবো? 

উত্তর: যারা কোর্সে ভর্তি হবেন, তাদের জন্য একটি বিশেষ গ্রুপ তৈরি করা হবে। সেখানে আপনারা আপনাদের সকল সমস্যার সমাধান এবং নিয়মিত প্র্যাকটিস করার সুযোগ পাবেন। 

৬. ইউটিউবে ফ্রি ভিডিও থাকতে কেন আপনাদের কোর্সে ভর্তি হবো? 

উত্তর: আমাদের এই কোর্সের মূল সুবিধা হলো: অনলাইন লাইভ ক্লাসের মাধ্যমে মেন্টরের সাথে সরাসরি যোগাযোগ ও ইন্টারেকশন, একটি সুন্দরভাবে সাজানো ও গুছানো  কারিকুলাম, প্র্যাকটিক্যাল প্রজেক্ট বেইজড প্র্যাকটিস , এবং লাইফটাইম মেন্টর সাপোর্ট, যা কোনো ফ্রি ভিডিওতে পাওয়া সম্ভব নয়। 

৭. কোর্স করে কি আমি সার্টিফিকেট পাবো? 

উত্তর: জ্বী, অবশ্যই পাবেন। সফলভাবে কোর্সটি শেষ করার পর একটি পেশাদার সার্টিফিকেট প্রদান করা হবে।

 

কোর্সে ভর্তি হওয়ার জন্য পেমেন্ট করবো কিভাবে?

১। বিকাশের মাধ্যমে খুব সহজে কোর্সে ভর্তি হতে পারবেন।

২। Enroll Now বাটনে ক্লিক করুন।

৩। নতুন ব্যবহারকারী হলে একটি স্টুডেন্ট অ্যাকাউন্ট তৈরি করুন।

৪। পেমেন্ট অপশনে গিয়ে Pay with Bkash নির্বাচন করুন।

৫। আমাদের বিকাশ নাম্বার 01706936158-এ নির্দিষ্ট পরিমাণ টাকা Send Money করুন।

৬। পেমেন্ট ইনফরমেশন (ট্রানজেকশন আইডি) সাবমিট করে Submit করুন।

৭। আপনার ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর দ্রুতই আমাদের পক্ষ থেকে যোগাযোগ করে সকল তথ্য নিশ্চিত করা হবে।

 

 

আমাদের সাথে সরাসরি যোগাযোগ করার জন্য কল করুন - 01706936158। সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত আপনার যেকোনো সমস্যা এবং প্রশ্নের উত্তর প্রদান করা হবে।

Course Curriculum

img

Rashed Hossen

Reviews

0.0
0 Ratings
5
0
4
0
3
0
2
0
1
0
This Course Fee:

৳2,999.00 ৳6,000.00

Course includes:
  • img Level
      Expert Beginner
  • img Duration 25h
  • img Lessons 0
  • img Quizzes 0
  • img Certifications Yes
  • img Language
Share this course: